
সোহেল চৌধুরী রানা, সাপাহার (নওগাঁ): আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নওগাঁর সাপাহার উপজেলার ১নং সাপাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম চৌধুরী (বেনু)।
সাবেক চেয়ারম্যান হিসেবে পূর্বের অভিজ্ঞতা কাজে লাগিয়ে বিএনপি সরকারের উন্নয়ন কর্মকাণ্ডকে ত্বরান্বিত করার পাশাপাশি ইউনিয়নবাসীর সেবা করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
নির্বাচনের তফসিল ঘোষণার আগে থেকেই ইউনিয়নের হাট-বাজার, পাড়া-মহল্লা ও বিভিন্ন গ্রামে গণসংযোগ শুরু করেছেন সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম চৌধুরী (বেনু)। প্রতিটি ওয়ার্ডে ঘুরে তিনি উঠান বৈঠক, পথসভা ও মতবিনিময় সভার মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ বাড়ানোর পাশাপাশি দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করছেন।
এরই ধারাবাহিকতায় সোমবার রাতে সাপাহার উপজেলা সদরের জয়পুর গুচ্ছগ্রামে পথসভা শেষে স্থানীয়দের নারী-পুরুষ ভোটাদের নিয়ে উঠান বৈঠক করেন তিনি। এসময় সর্বস্তরের মানুষের কাছে দোয়া, সমর্থন ও ভালোবাসা প্রত্যাশা করেন।
উঠান বৈঠকে রফিকুল ইসলাম চৌধুরী বলেন, অতীতে বিএনপি সমর্থিত চেয়ারম্যান হিসেবে ১নং সাপাহার ইউনিয়ন পরিষদে পাঁচ বছর দায়িত্ব পালন করেছি। কিন্তু সে সময় ভিন্ন দলের সরকার ক্ষমতায় থাকায় এলাকার উন্নয়নে পরিকল্পনা অনুযায়ী অনেক কাজ সম্পন্ন করতে গিয়ে নানা প্রতিবন্ধকতার মুখে পড়তে হয়েছে। ফলে কিছু উন্নয়নকাজ অসম্পন্ন থেকে গেছে।
তিনি বলেন, পূর্বের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবার এলাকার মানুষের প্রত্যাশা পূরণ করতে চাই। বর্তমান বিএনপি সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের অংশীদার হয়ে সাপাহার ইউনিয়নের উন্নয়নকে আরও এগিয়ে নিতে এবং সাধারণ মানুষের সেবা করতে চাই। এ জন্য তিনি ইউনিয়নবাসীর দোয়া, ভালোবাসা, সমর্থন ও সহযোগিতা কামনা করেন।
একই সঙ্গে উপজেলা বিএনপির সভাপতি হিসেবে দলের প্রতি নিজের দীর্ঘদিনের দায়িত্ব ও রাজনৈতিক অভিজ্ঞতা বিবেচনায় নিয়ে চেয়ারম্যান পদে দলীয় সমর্থন প্রত্যাশা করেন রফিকুল ইসলাম চৌধুরী (বেনু)। দলীয় সমর্থন পেয়ে তিনি নির্বাচিত হলে দল-মত নির্বিশেষে ইউনিয়নের সব শ্রেণি-পেশার মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
স্থানীয়দের সঙ্গে ধারাবাহিক গণসংযোগের মাধ্যমে নিজের অবস্থান জানান দেওয়ার পাশাপাশি দলীয় মনোনয়ন ও জনসমর্থন আদায়ে সক্রিয় রয়েছেন বিএনপি নেতা রফিকুল ইসলাম চৌধুরী (বেনু) বলে জানা গেছে।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...