
নওগাঁর সাপাহার উপজেলার শিরন্টি ইউনিয়নের বাখরপুর (মহিষডাঙ্গা) এলাকার নয়াপাড়া মোড় থেকে প্রায় এক কিলোমিটার সড়কে দীর্ঘদিন ধরে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। সামান্য বৃষ্টিতেই সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় যানবাহন ও সাধারণ মানুষের চলাচল ব্যাহত হচ্ছে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন স্কুল, কলেজ ও মাদ্রাসাগামী শিক্ষার্থীরা।
স্থানীয়দের অভিযোগ, সড়কের ওপর জমে থাকা বৃষ্টির পানি পাশের এক অসহায় নারীর বাড়িতে প্রবেশ করছে। এতে বাড়ির এক পাশ ধসে গেছে এবং বসতঘর ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ঘরের ভেতরেও পানি ঢুকে পড়ায় পরিবারটি মানবেতর জীবনযাপন করছে। বিষয়টি একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ তাদের।

স্থানীয় বাসিন্দা মতিউর রহমান (কালু) বলেন, “একটু বৃষ্টি হলেই পুরো রাস্তা পানির নিচে চলে যায়। তখন চলাচল করা খুবই কষ্টকর হয়ে পড়ে। সবচেয়ে বেশি সমস্যায় পড়ে স্কুল-কলেজের শিক্ষার্থীরা।”
ক্ষতিগ্রস্ত মরিয়ম বেওয়া (মরি) বলেন, “রাস্তার পানি আমার বাড়িতে ঢুকে বাড়ির এক পাশ ভেঙে গেছে। ঘরের ভেতরেও পানি ওঠে। এখন আতঙ্কের মধ্যে দিন কাটছে। যেকোনো সময় আরও বড় ক্ষতি হতে পারে।”
এ বিষয়ে শিরন্টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বোরহান উদ্দিন বলেন, “বিষয়টি বিভিন্ন মাধ্যমে শুনেছি। ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এদিকে স্থানীয়দের দাবি, দীর্ঘদিনের এই জলাবদ্ধতা নিরসনে দ্রুত কার্যকর ড্রেন নির্মাণ, ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কার এবং ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসন ও প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন। তাদের মতে, দ্রুত ব্যবস্থা না নিলে সামনের বর্ষা মৌসুমে দুর্ভোগ আরও ভয়াবহ আকার ধারণ করবে।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...