
সোহেল চৌধুরী রানা, সাপাহার (নওগাঁ): নওগাঁর সাপাহার সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১১ বোতল ভারতীয় কিংডিল সিরাপ জব্দ করেছে বাংলাদেশ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (নওগাঁ ১৬ বিজিবি)। বিজিবির দাবি, কিংডিল সিরাপটি ফেন্সিডিলের বিকল্প হিসেবে ব্যবহৃত মাদকদ্রব্য।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে সাপাহার উপজেলার পাতাড়ি সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) জানায়, আদাতলা বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মো. রবিউল ইসলামের নেতৃত্বে বিজিবির একটি টহল দল পাতাড়ি এলাকায় অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ১১ বোতল ভারতীয় কিংডিল সিরাপ উদ্ধার করা হয়।
জব্দ করা মাদকদ্রব্য সাপাহার থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।
নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম, পিএসসি, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অবৈধ সীমান্ত পারাপার, গরু ও মাদক পাচার এবং চোরাচালানের বিরুদ্ধে সর্বাত্মক অ’ভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছেন।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...