
আকাশ সাহা,সালথাঃ ফরিদপুরে সালথায় পুলিশের উপর হামলা চালিয়ে ওয়ারেন্টভূক্ত এক আসামীকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে স্বজনদের বিরুদ্ধে। এ ঘটনার পর অভিযান চালিয়ে তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (৯মার্চ) দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের ফুকরা গ্রামের আওয়াল শিকদার (৬০), ফরিদ শিকদার (৩৩) ও সাকিব মাতুব্বার (২৩)।
পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার (৮ মার্চ) বিকেলে উপজেলার সোনারপুর ইউনিয়নের ফুকরা গ্রামে অভিযান চালিয়ে ওয়ারেন্টের আসামী বাবুল শিকদারকে গ্রেপ্তার করে সালথা থানা পুলিশের একটি দল। এ সময় স্বজনরা পুলিশের উপর হামলা চালিয়ে বাবুলকে ছিনিয়ে নিয়ে যায়। বাবুল শিকদার ফুকরা গ্রামের মৃত করিম শিকদারের ছেলে। তিনি দ্রুত বিচার আইনের একটি মামলার ওয়ারেন্টভূক্ত আসামি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রবিবার রাত ১০ টার দিকে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, শনিবার বিকেলে ফুকরা গ্রামে গিয়ে ওয়ারেন্টভুক্ত আসামী বাবুলকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় পুলিশের উপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নিয়ে যায় তার পরিবারের সদস্যরা। হামলায় একজন এসআই, একজন এএসআইসহ চার পুলিশ সদস্য আহত হলে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
তিনি আরো বলেন, আসামি ছিনতাই ও পুলিশের উপর হামলার ঘটনায় থানায় একটি মামলা করা হয়েছে। পরে অভিযান চালিয়ে তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার তাদেরকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। বাবুলকে ফের গ্রেপ্তার করার জন্য অভিযান অব্যাহত রয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ ৬০ হাজার...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু সহ ১৭...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু...
নড়াইলের নলিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
নড়াইলের নলিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ...