
আকাশ সাহা,সালথাঃ ফরিদপুরের সালথা উপজেলার বিভাগদী রিজিয়া রশীদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে জাতীয় পতাকা উত্তলনের মধ্য দিয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি ও সমকালের উপদেষ্টা সম্পাদক আবু সাঈদ খান।
এ সময় উপস্থিত ছিলেন বিভাগদী শহীদস্মৃতি মহাবিদ্যালয়ের দাতা সদস্য আবু রাহাত খান সিরাজ, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. তরিকুল ইসলাম, ইংরেজি প্রভাষক মারুফ হোসাইন, সালথা প্রেসক্লাবের সহ-সভাপতি সাইফুল ইসলাম, আটঘর ইউনিয়ন পরিষদের সদস্য মাসুদুর রহমান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আনিসুর রহমান, রিজিয়া রশীদ সরকারী বিদ্যালয়ের দাতা সদস্য সাইফুল খান, প্রধান শিক্ষক ইকরামুল হক সহ আরো অনেকে।
দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী পর্বে সভাপতির বক্তব্যে আবু সাঈদ খান বলেন,আজকের শিশুরাই ভবিষ্যতের আলো। এদেশের মানুষের রক্তের বিনিময়ে অর্জিত পতাকার সম্মান ধরে রাখতে লেখা পড়ার মাধ্যমে আলো ছড়াতে হবে। শিক্ষাকে সংকীর্ণ দলাদলির ঊর্ধে রাখতে হবে। সব এলাকার শিক্ষা প্রতিষ্ঠানকে সরকারি ও স্থানীয় প্রণোদনা দিয়ে উৎসাহিত করতে হবে। দেশের উন্নয়নকে টেকসই করতে হলে এর বিকল্প নেই।
তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, আপনারা আপনাদের ছেলে মেয়েদের সুশিক্ষায় শিক্ষিত করুন। যাতে ভালো একটা সমাজ ও দেশ উপহার দিতে পারে।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করতে হবে। এতে মেধার বিকাশ ঘটে।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও...
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে ভক্তদের ভিড়,...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব সময় পাশে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...