
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বায়রা বাজারে সরকারি খাস খতিয়ানের (লিজকৃত)জায়গায় অবৈধভাবে তিনতলা ভবন নির্মানের সংবাদ পেয়ে সিংগাইর উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চার চারটি লাল নিশানা টাঙ্গিয়ে নির্মাণ কাজ বন্ধ করে দেন। ঠিক দুইদিন পর প্রভাবশালীরা লাল নিশানা ছিড়ে ফেলে দিয়ে শুক্রবার দিন থেকে কাজ শুরু করে দেন।
জানা গেছে, উপজেলা বায়রার স্থানীয় প্রভাবশালী ক্ষমতাধর হান্নান খানের নেতৃত্বে ভবনটির নির্মান কাজ সমাপ্তির দিকে।
এ ব্যাপারে তার সাথে কথা বললে তিনি জানান এই ভবনটি আমি নির্মান করছি সাথে আমার তিন ভাইয়েরা সহযোগিতা করছে, ভবনের জায়গা আমার বাবার নামে লিজ নেওয়া ছিল বাবা গত হয়েছেন এখন আমরাই মালিক।লিজের সম্পত্তিতে স্থায়ীভাবে নির্মান কাজ করার কোন অনুমতি আছে কিনা জানতে চাইলে তিনি বলেন প্রশাসনের অনুমতি আছে।
বায়রা ইউনিয়নের মেম্বার মোঃ সোহরাব হোসেন বলেন,যদি ও জায়গাটি লিজ নেওয়া, তবে এ ধরনের ভবন হলে বাজারের সৌন্দর্য বেড়ে যাবে।
লাল নিশানা ছিড়ে ফেলে দিয়ে প্রভাবশালীরা পুনরায় তিন তলা ভবনের কাজ চালিয়ে যাওয়ার বিষয়ে,সিংগাইর উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ হাবিবুর রহমান এবং উপজেলা নির্বাহী অফিসার( ইউ এন ও)মোঃ কামরুল হাসান সোহাগ – সাংবাদিককে বলেন বিষয়টি দেখছি।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব বিতরণ
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব...
শেরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস...
শেরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান...
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র বিক্ষোভ
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা কার্যকর করার...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র প্রার্থী ইমদাদের...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র...