
আন্তর্জাতিক মহাশূন্য স্টেশনে (আইএসএস) অবস্থানরত দুই নভোচারীকে ফিরিয়ে আনতে মহাশূন্য পাড়ি দিয়েছে ক্রু-৯ মিশন।
শনিবার মার্কিন যুক্তরাষ্ট্রের কেপ কানাভেরাল স্পেস ফোর্স স্টেশনের লাঞ্চ কমপ্লেক্স-৪০ থেকে দ্য স্পেসএক্স ক্রু ড্রাগন মিশন আন্তর্জাতিক মহাশূন্য স্টেশন (আইএসএস) অভিমুখে রওয়ানা দেয়।
আইএসএসে অবস্থানরত নভোচারী সুনীতি উইলিয়ামস ও বুচ উইলমোরকে নিয়ে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে এটি পৃথিবীতে ফিরে আসবে।
শনিবার স্পেসএক্স ফ্যালকন ৯ রকেট ও ড্রাগন স্পেসক্রাফট দুইজন নভোচারী নিয়ে রওয়ানা দিয়েছে। এতে মোট ৪টা আসন রয়েছে। এটিতে দুটি আসন খালি থাকছে সুনীতা উইলিয়ামস ও বুচ উইলমোরের জন্য।
যে দুজন নভোচারী বর্তমানে ক্রু-৯ মিশনে রয়েছেন, তারা হলেন, নিক হেগ ও রসকসমস কসমোনাট আলেক্সান্দার গোরবুনভ। এর মধ্যে নিক হেগ মিশন কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করবেন।
এর আগে চলতি বছরের ৫ জুন নভোচারী সুনীতা উইলিয়ামস এবং বাচ উইলমোরকে নিয়ে ৮ দিনের টেস্ট ফ্লাইট হিসেবে আইএসএসে যায় স্টারলাইনার স্পেসএক্স। কিন্তু স্পেসএক্সে ত্রুটি দেখা দেওয়ায় তাদের না নিয়ে পৃথিবীর দিকে রওয়ানা হয় সেটি। সে কারণে ৮ মাস ধরে তাদের সেখানেই অবস্থান করতে হচ্ছে।
তাদেরকে ফিরিয়ে আনতেই শনিবার (২৮ সেপ্টেম্বর) স্পেসএক্স ক্রু ড্রাগন মহাশূন্য স্টেশনে পাঠানো হলো।
মন্তব্য লিখুন
আরও খবর
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে সরিয়ে দিল...
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...