
নির্বাচন কমিশনের (ইসি) ৮৫ জন কর্মকর্তার চাকরি ফেরত পাওয়ার দিনে ৬৯ জন কর্মকর্তা-কর্মচারীকে শোকজ করেছে নাসির উদ্দিন কমিশন।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের জনবল শাখার উপসচিব খোরশেদ আলম এই ৬৯ জনকে আলাদা আলাদা শোকজ করেন। অফিসে বিলম্বে উপস্থিতির জন্য এসব কর্মকর্তা-কর্মচারীদের কারণ দর্শানো চিঠি দেন।
চিঠিতে বলা হয়, বিলম্বে অফিসে উপস্থিতির কারণে সরকারি কর্মচারি (নিয়মিত উপস্থিত) বিধিমালা, ২০১৯ এর বিধি ৫ অনুসারে কেন আপনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে না তার ব্যাখ্যা অদ্য বিকাল ৩:৩০টার মধ্যে দাখিল করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
জনবল শাখার উপসচিব খোরশেদ আলমের কাছে জনাতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে আমি কিছুই বলতে পারবো না। আপনি অতিরিক্ত সচিব স্যারের সাথে কথা বলেন।
কতজন কর্মকর্তা ও কতজন কর্মচারীকে শোকজ করা হয়েছে এ বিষয়ে জানতে চাইলে ইসির অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ বলেন, আমি মিটিংয়ে আছি। রেকর্ড দেখে বলতে হবে। আপনি দুই ঘণ্টা পরে ফোন দিয়েন।
এর আগে আজ সকালে দেড় যুগ আগে তত্ত্বাবধায়ক সরকারের আমলে চাকরিচ্যুত ৮৫ জন উপজেলা নির্বাচন কর্মকর্তাকে চাকরি ফেরত দিতে নির্দেশ দেয় আপিল বিভাগ। প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ এ রায় ঘোষণা করেন। চাকরিতে বহাল করে তাদের সব সুযোগ সুবিধা দিতে বলা হয়েছে। এ ছাড়া ৮৫ কর্মকর্তার মধ্যে মারা যাওয়া তিন কর্মকর্তার পরিবারকে আইন অনুযায়ী সব সুবিধা দিতে বলেছেন আপিল বিভাগ।
মন্তব্য লিখুন
আরও খবর
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান...
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র বিক্ষোভ
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা কার্যকর করার...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র প্রার্থী ইমদাদের...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র...
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায় প্রাণ গেল...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায়...