
নাহিদ হাসান,নওগাঁঃ কবিতার এই চরণ গুলোর মতোই ৯০ বছর বয়সী বৃদ্ধা মিশিরন এর আর্তনাদ সৃষ্টিকর্তার প্রতি। যে বয়সে স্বামী, সন্তান , নাতিপুতির সঙ্গে আনন্দঘন সময় পার করার কথা, যে বয়স পরিপূর্ণ হলে দুনিয়ার সকল স্বাদ বিসর্জন দিয়ে সৃষ্টিকর্তার নিকট এবাদতে মগ্ন থাকার কথা।
যে বয়সে শরীরের যত্ন নেওয়ার জন্য প্রয়োজন অতিরিক্ত পরিচর্যা, ঠিক সেই বয়সেই এখনো নিজের সম্বল নিজেই। বলছি নওগাঁর নিয়ামতপুর উপজেলার বৃদ্ধা মিশিরনের গল্প ।
চিরদিনের মত হারিয়েছেন স্বামী সন্তান, বর্তমানে আপন বলতে কেউই নেই বৃদ্ধার। মানুষের বাড়ি বাড়ি কাজ করে জীবিকা নির্বাহ করতেন প্রায় ৯০ বছর বয়সের বৃদ্ধা মহিলা মিশিরন। নেই থাকার কোন নিজস্ব বাড়ি। নওগাঁর নিয়ামতপুর উপজেলার সদর ইউনিয়নের মহাপাড়া গ্রামে অন্যের জায়গায় কুঁড়েঘরে বসবাস করছেন বৃদ্ধা।
জনপ্রতিনিধিদের দ্বারে দ্বারে ঘুরেও জোটেনি আশ্রয়ন প্রকল্পের ঘর। জানা যায় যে, গত কয়েক বছর আগে এক গৃহস্ত বাড়িতে কাজ করার সময় গাভীর পায়ের নিচে চাপা পড়ে বৃদ্ধার বাম পা ভেঙে যায়। পা ভেঙ্গে যাওয়ার কারণে এখন আর তিনি অন্যের বাড়িতে কাজ করতে পারেন না।
দু’মুঠো ভাতের আশায় ভাঙা পা নিয়ে মানুষের দ্বারে দ্বারে সাহায্য প্রার্থনা করে বর্তমানে চলছে বৃদ্ধার জীবিকা। স্বামী সন্তান ও আপনজন কেউ না থাকায় এ বয়সেও নিজেই রান্না করে খান মিশিরন। এক বেলা রান্না না হলে অনাহারে দিন পার করতে হয় তাকে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসারের সঙ্গে কথা হলে তিনি বিষয়টা শুনে আফসোস করে বলেন, বিষয়টা অত্যন্ত দুঃখের। আমার সামর্থ্য অনুযায়ী আমি সেই বৃদ্ধা মাকে যথাযথ সাহায্য সাহায্য সহযোগিতা করবো।
মন্তব্য লিখুন
আরও খবর
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...