
মজিবুর রহমানঃ নেত্রকোণার কেন্দুয়ায় “উপজেলা প্রাথমিক শিক্ষক বৃত্তি ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষায় মেধাতালিকায় উপজেলার সেরা হয়েছে কাজী মাহবুবা আশরাফী। কাজী মাহবুবা আশরাফী গোগ জাগরনী সরকারী প্রাথমিক বিদ্যালয় হতে অংশ নিয়ে এ ঈর্ষান্বিত ফলাফল অর্জন করেছেন।
সে কান্দিউড়া ইউনিয়নের গোগ গ্রামের কাজী মাহবুবুর রহমান জাহাঙ্গীরের মেয়ে। তার বাবা পেশায় একজন সরকারি ঠিকাদার ও মা সাবিনা ইয়াসমিন পেশায় একজন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
কাজী মাহবুবা আশরাফী গোগ জাগরনী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে পড়ালেখার পাশাপাশি কোয়ালিটি লারর্নাস স্কুলে পঞ্চম শ্রেণির কোচিং এর শিক্ষার্থী ছিল। কেন্দুয়া উপজেলা শিক্ষা অফিসে ২০২৩ সালের নিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকগণের উদ্যোগে গত ২৮ ডিসেম্বর শনিবার পৌরশহরের সায়মা শাহজাহান একাডেমীতে
“উপজেলা প্রাথমিক শিক্ষক বৃত্তি ফাউন্ডেশন”-২০২৪ এর বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ওই বৃত্তি পরীক্ষায় ১৮২টি সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে ৫ম শ্রেণীর ৩৫২ জন শিক্ষার্থী অংশ নিয়ে উপজেলা পর্যায়ে ১০ জন ও প্রান্তিক পর্যায়ে প্রতি ইউনিয়নে ২জন করে সেরা মেধাবী নাম প্রকাশ করা হয়েছে।
এরমধ্যে উপজেলা পর্যায়ে কাজী মাহবুবা আশরাফী প্রথম স্থান অর্জন করেছে। তাঁর সাফল্যের খবরে খুশি মা-বাবাসহ স্কুলের শিক্ষক ও আত্মীয়স্বজনরা। কাজী মাহবুবা আশরাফী’র উজ্জ্বল ভবিষ্যতের জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন তাঁর মা-বাবা।
মন্তব্য লিখুন
আরও খবর
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া...
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর...
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি অনুষ্ঠিত
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি...
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা উপজেলা কাবাডি...
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড, কোন অনুমোদন...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড,...
গোমস্তাপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
গোমস্তাপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন