
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে প্রায় সাত মাস আগে বহিষ্কার হওয়া ছয় নেতার আদেশ প্রত্যাহার করেছে কেন্দ্রীয় বিএনপি। একইসঙ্গে তাদের প্রাথমিক সদস্যপদও ফিরিয়ে দেওয়া হয়েছে।
গতকাল (বৃহস্পতিবার ৬ আগস্ট) বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে পৃথক ছয়টি চিঠিতে এ তথ্য জানানো হয়।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভীর সই করা চিঠিতে বলা হয়, সিদ্ধান্তটি অবিলম্বে কার্যকর করা হবে।
নড়াইল বিএনপির সভাপতি ও নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়া হলেন, নড়াইল পৌর বিএনপির সাবেক সভাপতি মো. তেলায়েত হোসেন, লোহাগড়া পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, মো. মশিয়ার রহমান সান্টু, সদর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. মুজাহিদুল ইসলাম পলাশ, লোহাগড়া বিএনপির সাবেক সভাপতি মো. আহাদুজ্জামান বাটু, লোহাগড়া পৌর বিএনপির সাবেক সভাপতি মিলু শরীফ এবং লোহাগড়া বিএনপির সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম।
চিঠিতে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গত ২৭ জানুয়ারি বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে তাদের বহিষ্কার করা হয়েছিল।
পরে তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে দলের জ্যেষ্ঠ নেতাদের সিদ্ধান্ত অনুযায়ী বহিষ্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হয়েছে।
চিঠিতে আরো বলা হয়, এখন থেকে দলীয় নীতি ও শৃঙ্খলা মেনে বিএনপিকে আরো শক্তিশালী ও গতিশীল করতে সংশ্লিষ্ট নেতারা কার্যকর ভূমিকা রাখবেন বলে দল আশা করে।
মন্তব্য লিখুন
আরও খবর
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড, কোন অনুমোদন...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড,...
গোমস্তাপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
গোমস্তাপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
৯৯৯-এ ফোন, ফেনীতে অপহৃত যুবক উদ্ধার, গ্রেপ্তার ৪
৯৯৯-এ ফোন, ফেনীতে অপহৃত যুবক উদ্ধার,...
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে স্বজনপ্রীতি করলে কঠোর ব্যবস্থা...
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে স্বজনপ্রীতি করলে...
কন্যাশিশুর নিরাপত্তা শিক্ষা ও অধিকার নিশ্চিত করতে হবে...
কন্যাশিশুর নিরাপত্তা শিক্ষা ও অধিকার নিশ্চিত...
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব বিতরণ
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব...