
আমিনুল ইসলাম আহাদঃ বাংলাদেশ পুলিশ নারী নির্যাতন প্রতিরোধ ও ভুক্তভোগীদের দ্রুত সহায়তা দিতে ২৪ ঘণ্টার হটলাইন সেবা চালু করেছে। এই সেবার মাধ্যমে যেকোনো নারী নির্যাতনের ঘটনা ঘটলে ভুক্তভোগী বা সংশ্লিষ্ট কেউ সরাসরি পুলিশের কাছে অভিযোগ জানাতে পারবেন এবং দ্রুত সহায়তা পাবেন।
পুলিশ হেডকোয়ার্টার সূত্রে জানা গেছে, হটলাইন নাম্বারটি ২৪ ঘণ্টা চালু থাকবে এবং এটি গোপনীয়তা রক্ষা করে নির্যাতিত নারীদের দ্রুত আইনি সহায়তা ও পরামর্শ প্রদান করবে।
তাৎক্ষণিক সহায়তা জরুরি ভিত্তিতে ভুক্তভোগীর অবস্থান অনুযায়ী নিকটস্থ থানাকে ব্যবস্থা নিতে বলা হবে। নারী ও শিশু নির্যাতন আইনের আওতায় কী ধরনের ব্যবস্থা নেওয়া যায়, সে সম্পর্কে পরামর্শ দেওয়া হবে।
মানসিকভাবে বিপর্যস্ত নারীদের জন্য কাউন্সেলিং ও মানসিক সহায়তার ব্যবস্থা করা হবে। প্রয়োজনে সরকারি বা বেসরকারি আশ্রয়কেন্দ্রে ভুক্তভোগীদের থাকার ব্যবস্থা করা হবে।
বাংলাদেশ পুলিশের একজন উচ্চপদস্থ কর্মকর্তা বলেন, “নারী নির্যাতন রোধে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। ২৪ ঘণ্টার হটলাইন চালুর মাধ্যমে ভুক্তভোগীরা দ্রুত পুলিশের সহায়তা পাবেন, যা তাদের ন্যায়বিচার নিশ্চিত করবে।”
নারী নির্যাতনের শিকার হলে বা এ ধরনের কোনো ঘটনা প্রত্যক্ষ করলে দেরি না করে নিচের হটলাইন নম্বরে যোগাযোগ করার আহ্বান জানিয়েছে পুলিশ।
বাংলাদেশ পুলিশ নারী নির্যাতন প্রতিরোধ হটলাইন: ০১৩২০০০২০০১, ০১৩২০০০২০০২,
০১৩২০০০২২২২
এই উদ্যোগের ফলে সমাজে নারী নির্যাতন কমাতে ও অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
মন্তব্য লিখুন
আরও খবর
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস, চালক-হেলপার উদ্ধার
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস,...