
শ্রী শ্রী সার্বজনীন সরস্বতী পূজা–২০২৬ খ্রিঃ উপলক্ষে খাগড়াছড়ির রামগড়ে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
গত শুক্রবার (২৩ জানুয়ারি ২০২৬ খ্রিঃ) রাত ৯টায় রামগড় উপজেলাাধীন ২নং পাতাছড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের দুর্গম গোজা পাড়া ত্রিপুরা এলাকায় এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গ্রামের সমাজসচেতন সমাজসেবক বিনয় ত্রিপুরার নেতৃত্বে গঠিত পূজা উদযাপন কমিটির সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা কল্যাণ ফোরামের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি সুরেশ বরণ ত্রিপুরা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুচাই ত্রিপুরা, সভাপতি, গোজা পাড়া কালীমন্দির; সুরেন্দ্র ত্রিপুরা, সভাপতি, গোজা পাড়া বেসরকারি উচ্চ বিদ্যালয়; জ্ঞানেন্দ্র ত্রিপুরা, সভাপতি, গোজা পাড়া এবং তরুণ ব্যবসায়ী কমল বিকাশ ত্রিপুরা।
রবীন্দ্র ত্রিপুরার সঞ্চালনায় অনুষ্ঠানে কলেজ শিক্ষার্থী প্রবীন ত্রিপুরা স্বাগত বক্তব্য প্রদান করেন। পরে এলাকার প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ে অধ্যয়নরত ৬০ জন শিক্ষার্থীর হাতে খাতা, কলমসহ বিভিন্ন শিক্ষা উপকরণ উপহার হিসেবে তুলে দেওয়া হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, ত্রিপুরা জাতির পিছিয়ে পড়া গ্রামাঞ্চলে শিক্ষা ও সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। ত্রিপুরা সুশীল সমাজের প্রতিনিধিদের ঐক্যবদ্ধ উদ্যোগই পারে জাতির ভবিষ্যৎ প্রজন্মকে আলোকিত করতে।
অনুষ্ঠানের শেষপর্বে সমাজ ও জাতির কল্যাণে নিরলস অবদানের স্বীকৃতিস্বরূপ সরস্বতী পূজা কমিটির পক্ষ থেকে প্রধান অতিথি সুরেশ বরণ ত্রিপুরার হাতে একটি শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে স্বজনপ্রীতি করলে কঠোর ব্যবস্থা...
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে স্বজনপ্রীতি করলে...
কন্যাশিশুর নিরাপত্তা শিক্ষা ও অধিকার নিশ্চিত করতে হবে...
কন্যাশিশুর নিরাপত্তা শিক্ষা ও অধিকার নিশ্চিত...
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব বিতরণ
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব...
শেরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস...
শেরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান...
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র বিক্ষোভ
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র...