
শাহরিয়ার মিল্টন,শেরপুরঃ শেরপুরে আলোকচিত্রী এস এ শাহরিয়ার রিপন স্মৃতি দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ জানুয়ারী ) সকালে শহরের একটি কমিউনিটি সেন্টারের হলরুমে ওই টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন প্রভাষক শফিউল আলম চাঁন।
শাহরিয়ার-তানজিন ফাউন্ডেশনের আয়োজনে টুর্নামেন্টটি আন্তর্জাতিক আইনে পরিচালনা করা হয়। এ দাবা টুর্নামেন্টে শেরপুর ও জামালপুর জেলার ৬২ জন দাবারু অংশ নেন। বিজয়ীদের মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় জনকে ট্রফি, মেডেল ও প্রাইজ মানি দেয়া হয়।
এছাড়াও দশম স্থান পর্যন্ত মেডেল ও প্রাইজমানি এবং বাকি সকল প্রতিযোগিকেও মেডেল দেয়া হয়। এ সময় অন্যান্যের মধ্যে আয়োজক কমিটির সদস্য মো. আতিউর রহমান স্বপন, মিজানুর রহমান সিটি, আসিফ আদনান অভি, আরিক আহমেদ শাহরিয়ার ও রিজভী আহমেদ উপস্থিত ছিলেন।
এর আগে ৩০ জানুয়ারি শুক্রবার রাতে শহরের ‘নির্ঝর চাইনিজ এন্ড কাবাব ডিস’ এর হারমনি হলরুমে এই টুর্নামেন্টেকে সামনে রেখে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন শেরপুর প্রেস ক্লাবের সভাপতি কাকন রেজা। এসময় দাবা টুর্নামেন্টে উপলক্ষে প্রেস ব্রিফিং করেন আয়োজক কমিটির সদস্য মোঃ আতিউর রহমান স্বপন।
এই প্রতিযোগিতার ব্যবস্থাপনায় ছিল নির্ঝর চাইনিজ এন্ড কাবাব ডিস এবং শাহরিয়ার-তানজিন ফাউন্ডেশন।
মন্তব্য লিখুন
আরও খবর
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া...
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর...
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি অনুষ্ঠিত
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি...
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা উপজেলা কাবাডি...
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড, কোন অনুমোদন...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড,...
গোমস্তাপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
গোমস্তাপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন