
শেরপুর জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে নালিতাবাড়ী থেকে ১২ কেজি গাঁজাসহ মো. জোনাব আলী (৬০) নামে এক মাদক কারবারিকে আটক করেছে।
বৃহস্পতিবার ভোরে উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের ফুলপুর গ্রাম থেকে তাকে আটক করা হয় । মো. জোনাব আলী নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের ফুলপুর গ্রামের মৃত রসুল আহমেদের ছেলে।
এক গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর জেলা গোয়েন্দা শাখা ডিবির উপ-পরিদর্শক (এসআই) মোর্শেদ সঙ্গীয় ফোর্সসহ বৃহস্পতিবার ভোর সাড়ে ৫ টার দিকে নালিতাবাড়ীর ফুলপুর গ্রামে মাদক কারবারি মো. জোনাব আলীর বসত বাড়িতে অভিযান চালায়।
এসময় তার বসত বাড়িতে তল্লাশী করে চার প্যাকেটে ১২ কেজি গাঁজা উদ্ধারসহ তাকে আটক করা হয়ে।
এ ব্যাপারে জেলা গোয়েন্দা শাখার (ওসি) মো, সালেমুজ্জামান বলেন, মো. জোনাব আলী দীর্ঘদিন ধরে মাদক কিনে বিভিন্ন স্থানে পাচার করে আসছিল।
এ ঘটনায় নালিতাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করেছে ডিবি পুলিশ।
মন্তব্য লিখুন
আরও খবর
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে স্বজনপ্রীতি করলে কঠোর ব্যবস্থা...
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে স্বজনপ্রীতি করলে...
কন্যাশিশুর নিরাপত্তা শিক্ষা ও অধিকার নিশ্চিত করতে হবে...
কন্যাশিশুর নিরাপত্তা শিক্ষা ও অধিকার নিশ্চিত...
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব বিতরণ
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব...
শেরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস...
শেরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান...
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র বিক্ষোভ
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র...