
জুলাই জাতীয় সনদের আলোকে ঘোষিত ৫ দফা দাবি বাস্তবায়নের দাবিতে জয়পুরহাট জেলা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
রোববার (১২ অক্টোবর) বিকেল ৩টায় বিভিন্ন উপজেলা থেকে আগত বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশগ্রহণে শহরের আবুল কাশেম ময়দান থেকে একটি মিছিল বের করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি প্রদান করেন জামায়াত নেতৃবৃন্দ।
এর আগে শহরের আবুল কাশেম ময়দানে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন, জামায়াত মনোনীত জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা জামায়াতের আমীর ফজলুর রহমান সাইদ,জেলা জামায়াতের সেক্রেটারি গোলাম কিবরিয়া, সহকারী সেক্রেটারি হাসিবুল আলম লিটন, অ্যাডভোকেট মামুনুর রশীদ, জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এস এম রাশেদুল আলম সবুজ প্রমুখ।
এ সময় আরও উপস্থিত ছিলেন, জামায়াত নেতা
অ্যাডভোকেট আসলাম হোসেন, জেলা অফিস সেক্রেটারি মাওলানা আনোয়ার হোসেন, সদর উপজেলা আমীর মাওলানা ইমরান হোসেন, মাওলানা সুজাউল করিম, মাওলানা মুনসুর রহমান, মাওলানা শফিউল হাসান দিপু এবং মাওলানা আমিনুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সংক্ষিপ্ত সমাবেশে জেলা আমীর ফজলুর রহমান সাইদ বলেন, জুলাই সনদের ভিত্তিতে ঘোষিত ৫ দফা দাবি বাস্তবায়ন ছাড়া জাতীয় নির্বাচন কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না। সরকারের ঘোষণা অনুযায়ী আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনের পূর্বে জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন আদেশ জারি করতে হবে এবং এর উপর গণভোট আয়োজন করতে হবে।
জনগণের আস্থা ও অংশগ্রহণ নিশ্চিত করতে হলে ৫ দফা বাস্তবায়নের বিকল্প নেই। এ দাবিকে উপেক্ষা করা হলে দেশের সাধারণ মানুষ রাজপথে নেমে আন্দোলন বেগবান করবে।
মন্তব্য লিখুন
আরও খবর
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে স্বজনপ্রীতি করলে কঠোর ব্যবস্থা...
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে স্বজনপ্রীতি করলে...
কন্যাশিশুর নিরাপত্তা শিক্ষা ও অধিকার নিশ্চিত করতে হবে...
কন্যাশিশুর নিরাপত্তা শিক্ষা ও অধিকার নিশ্চিত...
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব বিতরণ
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব...
শেরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস...
শেরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান...
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র বিক্ষোভ
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র...