
মোঃ মিজান লোহাগাড়া (চট্টগ্রাম): লোহাগাড়ায় আর্থিকভাবে অসচ্ছল ৯ শিক্ষার্থীকে নিজ খরচে কলেজে ভর্তি করালেন যুবদল নেতা মুসলিম। সামাজিক দায়িত্ববোধ থেকে এগিয়ে আসা তার এই উদ্যোগ এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
জানা যায়, অনেক শিক্ষার্থী আর্থিক অনটনের কারণে কলেজে ভর্তি হতে পারছিল না। বিষয়টি জানতে পেরে যুবদল নেতা মুসলিম নিজ খরচে তাদের ভর্তি কার্য সম্পন্ন করেন। ফলে অসহায় শিক্ষার্থীরা উচ্চশিক্ষার সুযোগ পেলো নতুন আশায়।
এসময় স্থানীয়রা বলেন, মুসলিমের এই মানবিক পদক্ষেপ শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়ে তুলতে সহায়তা করবে। সমাজে যদি আরও অনেক মানুষ এভাবে এগিয়ে আসে, তবে কোনো শিক্ষার্থী আর দারিদ্র্যের কারণে পড়াশোনা থেকে বঞ্চিত হবে না।
যুবদল নেতা মুসলিম জানান, শিক্ষাই জাতির মেরুদণ্ড। তাই অসচ্ছল শিক্ষার্থীদের পাশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের পক্ষ থেকে এই
৯জন শিক্ষার্থীকে আমার ছোট ভাই মনে করে আমি ভাই হয়ে তাদের পাশে দাঁড়িয়েছি মাত্র। তিনি ভবিষ্যতেও শিক্ষার উন্নয়নে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
ফুলবাড়ীতে হারিয়ে যাচ্ছে ঝিনুকের চুন তৈরির শিল্প
ফুলবাড়ীতে হারিয়ে যাচ্ছে ঝিনুকের চুন তৈরির...
ইলহান ওমরের বাড়িতে মার্কিন সংস্থার তল্লাশি
ইলহান ওমরের বাড়িতে মার্কিন সংস্থার তল্লাশি
রিয়াদে টানা তৃতীয় দিন ক্ষেপণাস্ত্র হামলা
রিয়াদে টানা তৃতীয় দিন ক্ষেপণাস্ত্র হামলা
পাইকগাছায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
পাইকগাছায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
কলকাতায় তৃণমূলের বিক্ষোভ মিছিল আজ
কলকাতায় তৃণমূলের বিক্ষোভ মিছিল আজ
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে চায় ইরান: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে চায় ইরান:...