
ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে খুলনার পাইকগাছা পৌরসভায় বিশেষ মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। বুধবার (১ এপ্রিল) সকালে পৌরসভার বাতিখালী ৬নং ওয়ার্ডের জেলখানা সংলগ্ন খাল থেকে কচুরিপানা ও ময়লা-আবর্জনা অপসারণের মধ্য দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
অভিযানের উদ্বোধন করেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার ওয়াসীউজ্জামান চৌধুরী। তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতার বিকল্প নেই। এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা সঞ্জয় দেবনাথ, পৌর নির্বাহী কর্মকর্তা মো. লালু সরদারসহ অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পৌরসভা সূত্রে জানা গেছে, আসন্ন বর্ষা মৌসুমকে সামনে রেখে মশার প্রজননস্থল ধ্বংসে এ উদ্যোগ নেওয়া হয়েছে। অভিযানে পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীরা সক্রিয়ভাবে অংশ নেন।
পৌর কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষায় নিয়মিতভাবে এ ধরনের কার্যক্রম পুরো পৌর এলাকায় পরিচালিত হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি অনুষ্ঠিত
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি...
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা উপজেলা কাবাডি...
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড, কোন অনুমোদন...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড,...
গোমস্তাপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
গোমস্তাপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
৯৯৯-এ ফোন, ফেনীতে অপহৃত যুবক উদ্ধার, গ্রেপ্তার ৪
৯৯৯-এ ফোন, ফেনীতে অপহৃত যুবক উদ্ধার,...