
এম এ ওয়াহিদ রুলু,মৌলভীবাজারঃ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড রামচন্দ্রপুর এলাকার সবকটি কাঁচা রাস্তার বেহাল অবস্থার কারণে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। বিশেষ করে রামচন্দ্রপুর থেকে দেওড়াছড়া ধলাই নদীর ব্রিজ পর্যন্ত প্রায় ১ কিলোমিটার রাস্তা একেবারে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে গুরুত্বপূর্ণ এই সড়কটি এখন জনদুর্ভোগের প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মুন্সিবাজার থেকে দেওড়া ছড়া- রামচন্দ্রপুর হয়ে মৌলভীবাজার পর্যন্ত প্রতিদিন হাজার হাজার মানুষ এই সড়ক ব্যবহার করে যাতায়াত করেন। স্থানীয় ব্যবসায়ী, কৃষক, শিক্ষার্থী, চাকরিজীবীসহ সাধারণ মানুষের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি যোগাযোগ পথ। কিন্তু সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত, কাদা ও ভাঙনের কারণে চলাচল এখন অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
বিশেষ করে বর্ষা মৌসুমে এই দুর্ভোগ কয়েকগুণ বেড়ে যায়। হালকা বৃষ্টিতেই রাস্তা কর্দমাক্ত হয়ে পড়ে, যানবাহন চলাচল প্রায় বন্ধ হয়ে যায়। স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা নিয়মিত ভোগান্তির শিকার হচ্ছে। রোগী পরিবহনেও দেখা দেয় চরম সমস্যা। জরুরি প্রয়োজনে হাসপাতালে নেওয়া পর্যন্ত কঠিন হয়ে পড়ে।
এ সড়কের সঙ্গে সংযুক্ত রয়েছে একাধিক মসজিদ, প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। ফলে প্রতিদিন শত শত মানুষ এই পথ ব্যবহার করতে বাধ্য হন। এলাকাবাসীর মতে, রামচন্দ্রপুরের এই সড়কটি এখন একটি জনঅত্যন্ত গুরুত্বপূর্ণ সড়কে পরিণত হলেও উন্নয়নের ছোঁয়া এখনও পৌঁছেনি।
স্থানীয়রা অভিযোগ করে বলেন, রাস্তা দ্রুত পাকাকরণের জন্য প্রশাসনের বিভিন্ন দপ্তরে একাধিকবার আবেদন করা হয়েছে। জনপ্রতিনিধিদের কাছেও বিষয়টি তুলে ধরা হয়েছে। কিন্তু আশ্বাস ছাড়া বাস্তবে কোনো কাজ হয়নি। এতে এলাকাবাসীর মধ্যে চরম হতাশা ও ক্ষোভ বিরাজ করছে।
স্থানীয় বাসিন্দারা কমলগঞ্জ-শ্রীমঙ্গল আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)-এর প্রতি বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করে দ্রুত এই সড়ক পাকাকরণের জোর দাবি জানিয়েছেন। তারা আশা করছেন, নতুন সংসদ সদস্য এলাকার মানুষের দীর্ঘদিনের এই দুর্ভোগ নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন।
এলাকাবাসীর ভাষ্য—“রাস্তা ভালো হলে শুধু চলাচলই সহজ হবে না, এলাকার শিক্ষা, ব্যবসা-বাণিজ্য ও সার্বিক উন্নয়নও ত্বরান্বিত হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা উপজেলা কাবাডি...
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড, কোন অনুমোদন...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড,...
গোমস্তাপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
গোমস্তাপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
৯৯৯-এ ফোন, ফেনীতে অপহৃত যুবক উদ্ধার, গ্রেপ্তার ৪
৯৯৯-এ ফোন, ফেনীতে অপহৃত যুবক উদ্ধার,...
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে স্বজনপ্রীতি করলে কঠোর ব্যবস্থা...
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে স্বজনপ্রীতি করলে...