
খাগড়াছড়ির মহালছড়িতে দুর্গম পাহাড়ি এলাকার সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিশেষ চক্ষু চিকিৎসা ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ কার্যক্রম পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
বৃহস্পতিবার (৭ মে ২০২৬) খাগড়াছড়ি রিজিয়নের ব্যবস্থাপনায় এবং মহালছড়ি জোনের তত্ত্বাবধানে মহালছড়ি উপজেলার শিশু মঞ্চ উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।
লায়ন্স ক্লাবের বিশেষজ্ঞ চিকিৎসক দল ও রোটারি ক্লাবের সহযোগিতায় চক্ষু পরীক্ষা, চিকিৎসা পরামর্শ, ঔষধ ও চশমা বিতরণ করা হয়।

আয়োজক সূত্রে জানা যায়, ক্যাম্পে মোট ৫৬৮ জন চক্ষু রোগীসহ ১,০০০-এর বেশি মানুষ চিকিৎসাসেবা গ্রহণ করেন।
এর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক রোগীকে পরবর্তী অস্ত্রোপচারের জন্য চট্টগ্রামের লায়ন্স হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়। পাশাপাশি ১০০ জনকে বিনামূল্যে চশমা প্রদান এবং আরও অনেকে পরবর্তী সেবার জন্য নিবন্ধিত হন।
দুর্গম এলাকার রোগীদের যাতায়াত সুবিধার জন্য সেনাবাহিনীর পক্ষ থেকে পরিবহন সহায়তাও প্রদান করা হয়।
আয়োজক ও স্থানীয়রা জানান, এ ধরনের উদ্যোগ পাহাড়ি ও বাঙালি জনগণের জন্য সহজ ও মানসম্মত চিকিৎসাসেবা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
মন্তব্য লিখুন
আরও খবর
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড, কোন অনুমোদন...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড,...
গোমস্তাপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
গোমস্তাপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
৯৯৯-এ ফোন, ফেনীতে অপহৃত যুবক উদ্ধার, গ্রেপ্তার ৪
৯৯৯-এ ফোন, ফেনীতে অপহৃত যুবক উদ্ধার,...
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে স্বজনপ্রীতি করলে কঠোর ব্যবস্থা...
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে স্বজনপ্রীতি করলে...
কন্যাশিশুর নিরাপত্তা শিক্ষা ও অধিকার নিশ্চিত করতে হবে...
কন্যাশিশুর নিরাপত্তা শিক্ষা ও অধিকার নিশ্চিত...
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব বিতরণ
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব...