
খাগড়াছড়ি শহরের বাগানস্থ শহর সমাজসেবা কার্যালয়ে অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন এবং প্রশিক্ষণপ্রাপ্তদের মধ্যে কারিগরি শিক্ষাবোর্ডের সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০মে ২০২৬) দুপুরে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র, খাগড়াছড়ির অধীন প্রশিক্ষণপ্রাপ্তদের অংশগ্রহণে এ কার্যক্রমের উদ্বোধন ও সনদপত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৯৮নং খাগড়াছড়ি সংসদীয় আসনের সংসদ সদস্য আবদুল ওয়াদুদ ভূঁইয়া।

জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আবু খন্দকার মো. ওয়ালী উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত এ আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ির অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাসান এবং খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহফুজ।
বক্তারা বলেন, অনগ্রসর জনগোষ্ঠীর দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের মাধ্যমে আত্মকর্মসংস্থান সৃষ্টি ও জীবনমান উন্নয়নে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
প্রশিক্ষণপ্রাপ্তদের মধ্যে সনদপত্র বিতরণের মাধ্যমে তাদের ভবিষ্যৎ কর্মসংস্থানের সুযোগ আরও প্রসারিত হবে বলে তারা আশা প্রকাশ করেন।
অনুষ্ঠান শেষে প্রশিক্ষণপ্রাপ্তদের মাঝে কারিগরি শিক্ষাবোর্ডের সনদপত্র বিতরণ করা হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা উপজেলা কাবাডি...
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড, কোন অনুমোদন...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড,...
গোমস্তাপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
গোমস্তাপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
৯৯৯-এ ফোন, ফেনীতে অপহৃত যুবক উদ্ধার, গ্রেপ্তার ৪
৯৯৯-এ ফোন, ফেনীতে অপহৃত যুবক উদ্ধার,...
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে স্বজনপ্রীতি করলে কঠোর ব্যবস্থা...
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে স্বজনপ্রীতি করলে...