
শাহাদাত হোসেন রাসেল নোয়াখালী: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবে’র মাসিক সাধারন সভা ও ঈদ-উল আজহা পরবর্তী মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ৩ই জুন (বুধবার) রাত ৮টায় উপজেলার বসুরহাট পৌরসভায় অবস্থিত গ্রান্ড হোটেল এন্ড পার্টি সেন্টারে এই সাধারন সভা ও ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়
উক্ত মাসিক সভায়, উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সভাপতি, এ.এইচ.এম মান্নান মুন্না, সিনিয়র সহসভাপতি মেজবাহ উদ্দিন, সহ সভাপতি, মোহাম্মদ উল্লাহ মিরাজ, সাধারণ সম্পাদক, এম.এস আরমান, সহ- সাধারণ সম্পাদক মোঃ সাহাদাৎ হোসেন, দপ্তর সম্পাদক আব্দুল আজিজ সায়েমসহ ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।
মাসিক সভায় সদস্যরা জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন সমস্যা ও অসঙ্গতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। সভায় এসব সমস্যা চিহ্নিতকরণ, বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
কিশোর গ্যাং, মাদক, অবৈধ বালু উত্তোলন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও উপজেলার সার্বিক উন্নয়ন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সদস্যরা।
বক্তারা বলেন, একটি নিরাপদ, মাদকমুক্ত ও উন্নত কোম্পানীগঞ্জ গড়ে তুলতে প্রশাসন, জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন ও গণমাধ্যমকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
এছাড়াও এলাকার সার্বিক উন্নয়ন, সামাজিক সম্প্রীতি এবং সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়েও সদস্যরা মতামত তুলে ধরেন।
মন্তব্য লিখুন
আরও খবর
ফুলবাড়ীতে হারিয়ে যাচ্ছে ঝিনুকের চুন তৈরির শিল্প
ফুলবাড়ীতে হারিয়ে যাচ্ছে ঝিনুকের চুন তৈরির...
ইলহান ওমরের বাড়িতে মার্কিন সংস্থার তল্লাশি
ইলহান ওমরের বাড়িতে মার্কিন সংস্থার তল্লাশি
রিয়াদে টানা তৃতীয় দিন ক্ষেপণাস্ত্র হামলা
রিয়াদে টানা তৃতীয় দিন ক্ষেপণাস্ত্র হামলা
পাইকগাছায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
পাইকগাছায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
কলকাতায় তৃণমূলের বিক্ষোভ মিছিল আজ
কলকাতায় তৃণমূলের বিক্ষোভ মিছিল আজ
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে চায় ইরান: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে চায় ইরান:...