
মো.সাহিদুল ইসলাম শাহীন:- বেনাপোল স্থলবন্দরে অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বন্দর দিবস-২০২৬’। এই উপলক্ষ্যে গতকাল শুক্রবার (১২ জুন) জুম্মা নামাজ শেষে বন্দর আবাসিক এলাকায় এক প্রীতি ভোজ সভা (মধ্যাহ্নভোজ) ও আকর্ষণীয় র্যাফেল ড্র অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এদিনের মূল আকর্ষণ ছিল বন্দর কর্তৃপক্ষের আতিথেয়তায় আয়োজিত বিশাল ভোজ সভা, যেখানে স্থলবন্দরের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠন, আমদানিকারক-রপ্তানিকারক গ্রুপ, সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন, সিএন্ডএফ স্টাফ এসোসিয়েশন, বন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন, স্থানীয় সাংবাদিক, সুশীল সমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার শত-সহস্রাধিক আমন্ত্রিত অতিথি অংশ নেন। অতিথিদের পদচারণায় পুরো বন্দর আবাসিক এলাকা এক মিলনমেলায় পরিণত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেনাপোল স্থলবন্দরের পরিচালক (ট্রাফিক) জনাব মো. শামীম হোসেন (উপসচিব)।
ভোজ সভা শেষে একটি আকর্ষণীয় ‘র্যাফেল ড্র’ অনুষ্ঠিত হয়। একের পর এক আকর্ষণীয় পুরস্কার বিজয়ীদের হাতে তুলে দেওয়ার মাধ্যমে উপস্থিত অতিথিদের মধ্যে ব্যাপক আনন্দ ও উদ্দীপনার সৃষ্টি হয়। ক্রীড়া প্রতিযোগিতা ও র্যাফেল ড্র-এর পুরস্কার বিতরণীর মাধ্যমে অনুষ্ঠানের প্রথম পর্বের সমাপ্তি ঘটে এবং সন্ধ্যায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানটিকে সফল ও সার্থক করে তোলায় গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন বেনাপোল স্থলবন্দরের পরিচালক মো. শামীম হোসেন (উপসচিব)। তিনি বলেন, “বেনাপোল স্থলবন্দর দেশের অর্থনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ‘ফুল পথে বাণিজ্য বৃদ্ধি, আনবে দেশে সমৃদ্ধি’—এই স্লোগানকে সামনে রেখে আমরা বন্দরকে আরও গতিশীল ও আধুনিক করতে নিরলস কাজ করে যাচ্ছি।
আজকের এই বন্দর দিবসের আনন্দঘন অনুষ্ঠান ও ভোজ সভায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের সবাইকে আরও উৎসাহিত করেছে। সবার সম্মিলিত সহযোগিতায় আগামীতে বেনাপোল বন্দরের সেবা ও বাণিজ্যিক কার্যক্রম আরও বেগবান হবে।”
বন্দরের কর্মকর্তা-কর্মচারী, ব্যবসায়ী ও শ্রমিক নেতৃবৃন্দ জানান, দীর্ঘ কর্মব্যস্ততার মাঝে এমন একটি সুশৃঙ্খল ও আনন্দময় আয়োজন বন্দর ব্যবহারকারীদের পারস্পরিক সৌহার্দ্য ও কাজের উদ্দীপনা আরও বাড়িয়ে দেবে। অনুষ্ঠানটি সুন্দর ও সফলভাবে সম্পন্ন করায় তারা বন্দর পরিচালকসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
মন্তব্য লিখুন
আরও খবর
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে স্বজনপ্রীতি করলে কঠোর ব্যবস্থা...
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে স্বজনপ্রীতি করলে...
কন্যাশিশুর নিরাপত্তা শিক্ষা ও অধিকার নিশ্চিত করতে হবে...
কন্যাশিশুর নিরাপত্তা শিক্ষা ও অধিকার নিশ্চিত...
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব বিতরণ
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব...
শেরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস...
শেরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান...
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র বিক্ষোভ
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র...