
খাগড়াছড়িতে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ২০ পরিবারের মধ্যে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ট্রাস্টি বোর্ডের মঞ্জুরীকৃত ৬৮ লাখ টাকার আর্থিক সহায়তার চেক হস্তান্তর করা হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব চেক হস্তান্তর করা হয়। বিআরটিএ খাগড়াছড়ি সার্কেলের আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
বিআরটিএ খাগড়াছড়ি সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) প্রকৌশলী মো. মুছা জানান, সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মোট ২০টি পরিবারের জন্য ২০টি চেক বিতরণ করা হয়েছে। এর মধ্যে দুর্ঘটনায় নিহত ১২ জনের পরিবারকে পাঁচ লাখ টাকা করে মোট ৬০ লাখ টাকা এবং আহত আটজনকে এক লাখ টাকা করে মোট আট লাখ টাকা দেওয়া হয়েছে। সব মিলিয়ে ৬৮ লাখ টাকার চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত, পুলিশ সুপার মোর্তোজা আলী খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাসান মারুফ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শেখ জাবের আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান, বিআরটিএ খাগড়াছড়ি সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) প্রকৌশলী মো. মুছা, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য ও সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্লসহ জেলা প্রশাসনের কর্মকর্তা, বিআরটিএর সংশ্লিষ্ট কর্মকর্তা এবং সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
বিআরটিএ সূত্রে জানা যায়, সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের আর্থিক ক্ষতি কিছুটা লাঘবের উদ্দেশ্যে ট্রাস্টি বোর্ডের অনুমোদনক্রমে এ আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
সংশ্লিষ্টরা সড়ক দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের আরও কার্যকর উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...