
মুহম্মদ তরিকুল ইসলাম, পঞ্চগড়ঃ পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি-২০২৫ উপলক্ষ্যে উপজেলা সমস্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার ফজলে রাব্বির সভাপতিত্বে এবং উপজেলা নির্বাচন অফিসার শামীম হোসেনের সঞ্চালনায় উক্ত সভায় বক্তব্য রাখেন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা শাইলী হক প্রীতি, তেঁতুলিয়া সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহিনা ফেরদৌসী রহমান, তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত কবির, মাধ্যমিক শিক্ষা অফিসার শওকত আলী, উপজেলা বিএনপির আহবায়ক শাহাদৎ হোসেন রঞ্জু, উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল হাকিম, আজিজনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছানোয়ার হোসেন, সাংবাদিক জাবেদুর রহমান, সাংবাদিক তরিকুল ইসলাম, সাংবাদিক রনি মিয়াজী প্রমূখ।
উপজেলা নির্বাচন অফিসার শামীম হোসেন জানান, ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি-২০২৫ সারাদেশের ন্যায় তেঁতুলিয়া উপজেলার ৭টি ইউনিয়নে ৫১জন তথ্য সংগ্রহকারী ও ১৩জন সুপারভাইজারের মাধ্যমে গত ২০ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কাজ করা হয় এবং উপজেলায় নিবন্ধন কার্যক্রম ৫ ফেব্রুয়ারি থেকে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলমান থাকবে।
মন্তব্য লিখুন
আরও খবর
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে স্বজনপ্রীতি করলে কঠোর ব্যবস্থা...
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে স্বজনপ্রীতি করলে...
কন্যাশিশুর নিরাপত্তা শিক্ষা ও অধিকার নিশ্চিত করতে হবে...
কন্যাশিশুর নিরাপত্তা শিক্ষা ও অধিকার নিশ্চিত...
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব বিতরণ
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব...
শেরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস...
শেরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান...
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র বিক্ষোভ
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র...