
শাহরিয়ার মিল্টন,শেরপুর: শেরপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত সকল প্রার্থী বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট এম.কে মুরাদুজ্জামান ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট আলহাজ্ব মো. সিরাজুল ইসলাম।
জেলা আইনজীবী সমিতির প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মো. আব্দুল মান্নান পিপি তথ্য নিশ্চিত করে জানান, ২৩ ফেব্রুয়ারি মনোনয়নপত্র দাখিল, বাছাই ও চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের দিনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৩টি পদে বিএনপি সমর্থিত প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দেন। এসময় আর কোনো মনোনয়নপত্র জমা না পড়ায় বিএনপি সমর্থক সকল প্রার্থীকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করা হয়।
বিজয়ী অন্যান্যরা হলেন: সহ-সভাপতি মো. আশরাফুল আলম (লিচু) ও মো. ছামিউল ইসলাম (আতাহার), সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ হারুন অর রশিদ (বাচ্চু) ও মো. রেজুয়ান উল্লাহ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এস. আর জয়, সাহিত্য ও পাঠাগার সম্পাদক মো. আবু জাফর, অডিটর আব্দুর রব আল আমিন (খোকন)।
এছাড়া ৪ জন নির্বাহী সদস্যর মধ্যে রয়েছেন মোহাম্মদ আখতারুজ্জামান-২, মো. আতিকুর রহমান (রাজীব), মোহাদ্দিস নাফে দিশান, মো. আব্দুল আজিজ (সজীব রানা)।
মন্তব্য লিখুন
আরও খবর
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া...
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর...
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি অনুষ্ঠিত
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি...
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা উপজেলা কাবাডি...
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড, কোন অনুমোদন...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড,...
গোমস্তাপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
গোমস্তাপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন