
কমলগঞ্জ (মৌলভীবাজার) উপজেলা সংবাদদাতাঃ মৌলভীবাজারের কমলগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে সবজির গাছ উপরে ফেলার অভিযোগ পাওয়া গেছে। রোববার (২৭এপ্রিল) ভোরে উপজেলার মাধবপুর ইউনিয়নের মাধবপুর উচ্চ বিদ্যালয়ের পিছনে সুন্দরবন সংলগ্ন মরা নদী নামক স্থানে অবস্থিত সবজি বাগানে এ ঘটনাটি ঘটেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২০ হাজার টাকা বলে জানিয়েছে ক্ষতিগ্রস্থ কৃষক আহমদ বরদি খান।
কৃষক আহমদ বরদি খান জানান, রোববার ভোরের কোন এক সময় আমার সবজি বাগানে কে বা কারা ঢুকে শতাধিক সবজি গাছ উপড়ে ফেলেছে। এছাড়াও সবজি বাগানে ছাগল ও গরুর প্রবেশ ঠেকানোর জন্য ভেড়ার সাথে যুক্ত করে দেয়া নেট খুলে নিয়েছে।
তিনি আরো অভিযোগ করে বলেন, এর আগে গত (১৫ এপ্রিল) রাতে দুর্বৃত্তরা সবজি বাগানে পরিকল্পিত ভাবে আগুন দিয়ে ঘরসহ আট হাজার চটি ও সাড়ে চার হাজার সবজির চারা পুড়িয়ে ফেলে ছিল। এতে প্রায় ৪/৫ লাখ টাকার ক্ষতি হয়েছিল।
তিনি আরও অভিযোগ করে বলেন, আমি থানা পুলিশকে অবগত করেছি। আমার সাথে একই ইউনিয়নের কাটাবিল এলাকার কিছু লোকের সাথে পূর্ব বিরোধ ছিল, হয়তো তারাই এ ঘটনা ঘটিয়েছে। আমি এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করার প্রস্তুতি নিচ্ছি।
এই ঘটনায় আমি সর্বশান্ত হতে চলেছি। যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের দ্রুত আইনের আওতায় আনার জন্য প্রশাসনের নিকট জোর দাবী জানাচ্ছি ।
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সৈয়দ ইফতার হোসেন বলেন, এ বিষয়ে থানায় কোনো অভিযোগ হয়নি।
মন্তব্য লিখুন
আরও খবর
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ ৬০ হাজার...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু সহ ১৭...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু...
নড়াইলের নলিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
নড়াইলের নলিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ...