
খাগড়াছড়ি সদর পৌর বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য ও সরবরাহ পরিস্থিতি মনিটরিং এবং মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। সোমবার (২ মার্চ) দুপুর ১২টা থেকে পরিচালিত এ অভিযানে বিভিন্ন দোকান ও খাদ্য প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়।
অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাজমীন আক্তার। এ সময় বেশ কয়েকটি প্রতিষ্ঠানে পণ্যের নির্ধারিত মূল্যতালিকা প্রদর্শন না করা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুতের প্রমাণ পাওয়া যায়।
এসব অনিয়মের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে অর্থদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার জন্য মৌখিকভাবে সতর্ক করা হয়।
মোবাইল কোর্ট সূত্রে জানানো হয়, নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখা, কৃত্রিম সংকট ও অতিরিক্ত মূল্য আদায় রোধ এবং স্বাস্থ্যসম্মত খাদ্য পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
জেলা প্রশাসন বাজার ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও ভোক্তাদের অধিকার সুরক্ষায় সকল ব্যবসায়ীকে আইন মেনে চলার আহ্বান জানিয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা উপজেলা কাবাডি...
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড, কোন অনুমোদন...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড,...
গোমস্তাপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
গোমস্তাপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
৯৯৯-এ ফোন, ফেনীতে অপহৃত যুবক উদ্ধার, গ্রেপ্তার ৪
৯৯৯-এ ফোন, ফেনীতে অপহৃত যুবক উদ্ধার,...
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে স্বজনপ্রীতি করলে কঠোর ব্যবস্থা...
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে স্বজনপ্রীতি করলে...