
নড়াইলে আধুনিক সদর হাসপাতাল পরিদর্শন করেছেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম এবং নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু। বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে তারা হঠাৎ করে হাসপাতাল পরিদর্শনে যান।
পরিদর্শনকালে দুই সংসদ সদস্য হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং ভর্তি রোগীদের খোঁজখবর নেন। এ সময় তারা রোগীদের চিকিৎসা সেবা, ওষুধ সরবরাহ এবং হাসপাতালের সার্বিক পরিবেশ সম্পর্কে সরাসরি তথ্য নেন।
নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেন, ‘‘হাসপাতালের বিদ্যমান সমস্যাগুলো সমাধানের জন্য আমরা দুই এমপি সমন্বিতভাবে কাজ করছি।

ইতোমধ্যে হাসপাতালের বিভিন্ন সীমাবদ্ধতা চিহ্নিত করে সেগুলো ধাপে ধাপে সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে।’’
তিনি আরো বলেন, ‘‘কীভাবে হাসপাতালের সেবার মান আরো উন্নত করা যায়, রোগীরা যেন দ্রুত ও মানসম্মত চিকিৎসা পায় এবং চিকিৎসা ব্যবস্থাপনায় কোনো ধরনের ভোগান্তি না থাকে, সেই চেষ্টা করা হচ্ছে। ভবিষ্যতে নড়াইল হাসপাতালকে আধুনিক ও সেবামুখী প্রতিষ্ঠানে রূপান্তর করাই আমাদের লক্ষ্য।’’
নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু বলেন, ‘‘হাসপাতালে ডাক্তার ও স্টাফ সংকট দীর্ঘদিনের সমস্যা। আমরা ইতোমধ্যে বিষয়টি নিয়ে কাজ শুরু করেছি।
আমি এবং নড়াইল-১ আসনের এমপি বড় ভাই বিশ্বাস জাহাঙ্গীর আলম স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। তিনি আমাদের এই সংকট নিরসনের আশ্বাস দিয়েছেন।’’
এ সময় উপস্থিত ছিলেন নড়াইল সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্দ আব্দুল গাফফার, উপজেলা জামায়াতে ইসলামীর আমির হাফেজ আব্দুল্লাহ আল আমিন, নড়াইল জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি তারিকুজ্জামান লিটু প্রমুখ।
মন্তব্য লিখুন
আরও খবর
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস, চালক-হেলপার উদ্ধার
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস,...