
মজিবুর রহমান,নেত্রকোণাঃ নেত্রকোণায় জরুরি হাম ও রুবেলা (এমআর) টিকাদান কর্মসূচি সম্পর্কে অবহিত করতে জেলা সিভিল সার্জনের উদ্যোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৯ এপ্রিল) বিকেলে নেত্রকোণা জেলা প্রেসক্লাবের হলরুমে আয়োজিত এ সংবাদ সম্মেলনে জেলা সিভিল সার্জন ডা. গোলাম মাওলা বলেন, আগামীকাল সোমবার সকাল ৮টা থেকে জেলার ১০টি উপজেলার ৭২৩টি স্থায়ী ও অস্থায়ী কেন্দ্রে একযোগে এমআর টিকা প্রদান কার্যক্রম শুরু হবে।
তিনি জানান, নতুন শিশুদের পাশাপাশি পূর্বে টিকা নেওয়া শিশুদেরও বুস্টার ডোজ দেওয়া হবে। লক্ষ্যমাত্রার তুলনায় প্রায় ৮৫ হাজার ডোজ টিকা কম থাকলেও তা এক-দুই দিনের মধ্যে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। তবে বর্তমানে পর্যাপ্ত টিকা মজুদ রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
সংবাদ সম্মেলনে মদন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নূরুল হুদা খান এবং জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহাবুল কিবরিয়া চৌধুরী হেলিমসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া...
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর...
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি অনুষ্ঠিত
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি...
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা উপজেলা কাবাডি...
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড, কোন অনুমোদন...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড,...
গোমস্তাপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
গোমস্তাপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন