‘বিএনপি পরিষদ’ বানিয়ে রাখা হয়েছে পার্বত্য জেলা পরিষদগুলোকে: সারজিস আলম

প্রকাশিত: ১২:১৭ অপরাহ্ণ , ২৫ আগস্ট ২০২৬, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 2 months আগে
ছবি- সময়ের আবর্তন।

পার্বত্য চট্টগ্রামের জেলা পরিষদগুলোকে অতীতের মতো ‘বিএনপি পরিষদ’ বানিয়ে রাখা হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সংগঠক সারজিস আলম।

মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে খাগড়াছড়ি শহরের অরুণিমা কমিউনিটি সেন্টারে আয়োজিত এনসিপির সাংগঠনিক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

সারজিস আলম বলেন, ‘পার্বত্য জেলা পরিষদের যারা নিয়োগ পেয়েছেন, তারা কোটি কোটি টাকা দিয়ে নিয়োগ পেয়েছেন’—এমন অভিযোগের নিরপেক্ষ তদন্ত ও জবাবদিহি নিশ্চিত করা প্রয়োজন। তিনি বলেন, অন্যায়কে অন্যায় বলতে হবে এবং জনগণের স্বার্থে নীতিগত পরিবর্তন আনতে হবে।

তিনি আরও বলেন, খাগড়াছড়ির মানুষের কল্যাণ ও উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে এমন নীতি প্রণয়ন করতে হবে, যা সকল জাতিগোষ্ঠীর অধিকার ও স্বীকৃতি নিশ্চিত করবে।

সভায় খাগড়াছড়ি জেলা এনসিপির আহ্বায়ক নূর আলম সিদ্দিকীর সভাপতিত্বে কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য দেন।

মন্তব্য লিখুন

আরও খবর