শেরপুরে বস্ত্র দোকান কর্মচারীদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

প্রকাশিত: ১১:২১ পূর্বাহ্ণ , ১৬ সেপ্টেম্বর ২০২৬, বুধবার , পোষ্ট করা হয়েছে 3 weeks আগে
ছবি- সময়ের আবর্তন।

শাহরিয়ার মিল্টন , শেরপুর : শেরপুর প্রতিনিধি: শেরপুরে ৫ দফা দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে জেলা বস্ত্র দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়নের নেতা ও শ্রমিক সদস্যরা।

বুধবার (১৬ সেপ্টেম্বর ) সকালে শহরের নয়আনী বাজার সড়কে শেরপুর জেলা বস্ত্র দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়নের সভাপতি রাজন দাসের সভাপতিত্বে সংগঠনের সাধারণ সম্পাদক মোরাদ হোসেনের সঞ্চালনায় উক্ত কর্মসুচিতে প্রধান অতিথি ছিলেন শেরপুর বেসিক ট্রেড ইউনিয়নের সভাপতি দিদারুজ্জামান সিদ্দিকী।

কর্মবিরতি ও মানববন্ধন কর্মসূচিতে অংশ গ্রহণকারী দোকান কর্মচারীরা বলেন, মুসলমান সম্প্রদায়ের দোকান কর্মচারীদের বছরে ঈদুল ফিতর ও ঈদুল আযহা উপলক্ষ্যে ১০০% অর্থাৎ পূর্ণাঙ্গ বোনাস প্রদান ও অন্যান্য ধর্মের ধর্ম উৎসব উপলক্ষ্যে অনুরূপ বোনাস প্রদান, শ্রম আইন অধিদপ্তরের আইন অনুযায়ী প্রত্যেক শ্রমিকদের এবং কর্মচারীদের ৮ ঘণ্টা ডিউটি, বাৎসরিক ছুটি প্রদান করা, সংগঠনের কার্ডধারী কর্মচারী ও শ্রমিকদের ছাড়া কোন কর্মচারী নিয়োগ প্রদান না করার জন্য বস্ত্র দোকান মালিকদের প্রতি আহ্বান জানান।

এছাড়াও বস্ত্র দোকান কর্মচারীদের মৃত্যুকালীন ভাতা প্রদানের দাবি জানানো হয়।

মন্তব্য লিখুন

আরও খবর