
আকাশ সাহা,সালথাঃ ফরিদপুরের সালথা উপজেলার ভাওয়াল ইউনিয়নের ইউসুফদিয়া গ্রামের ইজারা পাড়ায় শিপন মাতুব্বরের ঘরের খাটের উপর থেকে শাহজাহান মাতুব্বর নামের এক কলেজ অফিস সহকারীর লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার (২৫ আগষ্ট) সন্ধার দিকে লাশ উদ্ধার করে পুলিশ।
নিহতের বাড়ী একই এলাকা ইউসুফদিয়া গ্রামে। সে মৃত রুহুল আমীনের পুত্র ও সালথার নবকাম পল্লী কলেজের অফিস সহকারী।
স্থানীয়রা জানান,তারা শিপনের ঘরের মধ্যে বিছানার উপরে শাজাহানের মৃত দেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে নিয়ে যায়। তারা জানান,ঘটনাটি হত্যা কান্ড নাকি আত্মহত্যা,তা নিশ্চিত হওয়া যাচ্ছেনা।
সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতাউর রহমান লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান,লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে ফরিদপুরে পাঠানো হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায় প্রাণ গেল...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায়...
বিকল্প পথে সৌদি যাত্রী নেবে সৌদিয়া
বিকল্প পথে সৌদি যাত্রী নেবে সৌদিয়া
ইইউ কমিশনারের সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
ইইউ কমিশনারের সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
সিইসির পদত্যাগ চেয়ে মমতার মিছিল
সিইসির পদত্যাগ চেয়ে মমতার মিছিল
নাশকতার পরিকল্পনায় সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার: রিজভী
নাশকতার পরিকল্পনায় সাবেক দুই সেনা কর্মকর্তা...